সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘৫৪ বছরেও রাষ্ট্র মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন
‘৫৪ বছরেও রাষ্ট্র মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি’


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এখনো রাষ্ট্র মানুষের মৌলিক অধিকারের নিশ্চিয়তা দিতে পারেনি। তাই আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটি পরিবর্তনের শুভ সূচনা করতে সকলকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে উদ্ভাসিত যুব নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে নির্বাচন অত্যাসন্ন। জনগণ ভোট দিয়ে যাদের নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কী ? আমি আপনাদের মতামত ও প্রশ্ন থেকে যা অবগত হয়েছি, তাতে মনে হয়েছে আপনারা নিরাপত্তা ও সম্মানের সাথে বাঁচতে চান। রাষ্ট্র যেন আপনাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। আপনারা চান নিরাপদ মাতৃত্ব। সন্তান জন্মের পর তারা যাতে অপুষ্টিতে না ভোগে; একই সাথে সামাজিক নিরাপত্তা পায়। সুচিকিৎসার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়। পরিণত বয়সে সুশিক্ষা পেয়ে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হয়ে গড়ে ওঠে। বিয়ে-সাদীতে যাতে কোনো সমস্যা না হয়। যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র যেন তাদের কর্মের ব্যবস্থা করে।’

ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে ও ঢাকা ১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পুর্ব থানার আমির শাহ আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কাফরুল জোনের সহকারী পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মহানগরী ইঞ্জিনিয়ার ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ ও কাফরুল দক্ষিণ থানার সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর