সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ


ঢাকা: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’ আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতিতে বদদ্বীন, কুফরি ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, মুসলমান নামধারী যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে— তাদের বিরুদ্ধে আলেম সমাজকে একত্র থাকতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত ‘জাতীয় উলামা সম্মেলন–২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সম্মেলনে দেশের শীর্ষ আলেম–ওলামা, গবেষক, দাঈ ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা অংশ নেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী রাজনীতিতে দলীয় কর্মপন্থা থাকলেও দলীয় পরিচয়ের বাইরে বিশেষ স্বার্থে আলেমরা যেন একসঙ্গে কাজ করতে পারেন— এ বিষয়ে তারা সতর্ক থাকবেন। তিনি বলেন, “ইসলামী রাজনীতির সোনালি সময় চলছে; সুযোগ কাজে না লাগাতে পারলে সামনে ভোগান্তি তৈরি হবে।”

সভাপতির বক্তব্যে জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, গত ১৫–১৬ বছর ফ্যাসিবাদের নিষ্পেষণে আলেমসমাজ নানা প্ল্যাটফর্মে ঐক্য বজায় রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে মতভিন্নতা দেখা গেছে। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বহু আলেম–ওলামা অংশ নেবেন বলে মনে হচ্ছে। উলামাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয়। কাউন্সিল এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আনাস (ভোলা)সহ বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা।

অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা আবুল কাসেম আশরাফী ও মাওলানা আবু মুহাম্মাদ রাহমানী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর