বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

‘জামায়াত এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ সময় দেখুন
‘জামায়াত এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায়’


চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায়। দেশ ডিজিটাল হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের পিছিয়ে রাখা হচ্ছে। আমরা এর অবসান চাই। আমরা দালাল মার্কা প্রশাসনের মূল উৎপাটন করে কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা জামায়াতের আয়োজনে শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় স্থানীয় দামুড়হুদা গার্লস স্কুল এ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াতের আমির নায়েব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবেদ উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন বলেছেন, ‘সার ডিলারদের মাধ্যমে দিনের পর দিন কৃষকদের হয়রানি করা হচ্ছে। এই সমস্ত সুবিধাভোগী ডিলারদের মূল উৎপাটন করে জামায়াতে ইসলামী কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়। এদেশে মেট্রোরেল হয়েছে, কিন্তু কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক বান্ধব একটি সরকার তৈরি করতে চায়। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘জামায়াত রাজনীতিতে এসেছে মানবতার কল্যাণ সাধনেরর জন্য। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না, আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না, আমরা স্বজন প্রীতি করি না কাউকে স্বজন প্রীতি করতেও দেব না। আমরা ভোট ডাকাতি করতে চাই না, কাউকে ভোট ডাকাতি করে এমপি হতে দেব না।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মওলানা আব্দুল গফুর, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম জিহাদী ও সেক্রেটারি মাওলানা ইমরুল হাসান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু হানিফ, শামসুল হক, জুড়োনপুর ইউনিয়ন সভাপতি সামিমুল হক ঝন্টু, নাটুদহ ইউনিয়ন আমির সামসুজ্জোহা, সেক্রেটারি রফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আমির ইসমাইল হোসেন,ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও উপজেলা কৃষক সভাপতি সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom