সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কুষ্টিয়া-২ আসনে শহিদুল ইসলামের মনোনয়নের দাবিতে নফল রোজা পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
কুষ্টিয়া-২ আসনে শহিদুল ইসলামের মনোনয়নের দাবিতে নফল রোজা পালন


কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা পালন করেছেন কয়েকশত নেতাকর্মী।

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে সেহরির পর থেকেই ভেড়ামারা উপজেলার যাত্রী ছাউনি এলাকার কুষ্টিয়া–ঈশ্বরদি মহাসড়কের পাশে দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত নেতারা বলেন, মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ও অধ্যাপক শহিদুল ইসলামের মনোনয়ন নিশ্চিত করতে তারা মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে নফল রোজা রেখেছেন। শহিদুল ইসলামকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলেও তারা দাবি করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহ্বায়ক মো. জানবার হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। কুষ্টিয়া-২ আসনে দলটি মনোনয়ন দেয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর