সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিদেশে বসে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না— তারেক রহমানকে শিবির সভাপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ সময় দেখুন
বিদেশে বসে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না— তারেক রহমানকে শিবির সভাপতি


চাঁপাইনবাবগঞ্জ: তারেক রহমানকে ইঙ্গিত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি দল বিদেশ থেকে দল পরিচালনা করছে। আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোনো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না। বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সঙ্গে বসেন। মানুষের সঙ্গে থেকে এ বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।

শনিবার (২২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সমাবেশের আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। এসময় জামায়াতের ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নেই। খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর যে দল বিএনপি, সে দল এখন আর নেই। এখন সে দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এক বছরের ব্যাবধানের তারা দুইশ’র বেশি মানুষকে হত্যা করেছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসেনর জামায়াতের প্রার্থী ও দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) আমির নূরুল ইসলাম বুলবুল। সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম, রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর