সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসা সহায়তায় তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
বগুড়ায় হৃদরোগীর চিকিৎসা সহায়তায় তারেক রহমান


বগুড়া: বগুড়া শহরে সাজ্জাদ হোসেন নামের এক তৃণমূলের নেতাকে আর্থিক সহায়তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) শহরের বৃন্দাবন পাড়ায় তার নিজ বাসভবনে গিয়ে এই সহায়তা দেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

জানা যায়, বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর তার হার্টে দুটি রিং প্রতিস্থাপন করা হয়। তবে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে বর্তমানে তীব্র আর্থিক অনটনে এবং ঋণগ্রস্ত অবস্থায় পড়েছেন সাজ্জাদ হোসেন।

বিষয়টি নজরে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে সাজ্জাদ হোসেনের চিকিৎসাসহ জীবনধারণের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি এবং রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বৃন্দাবন পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে উপস্থিত হন। এসময় সাজ্জাদ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

বিএনপি রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, সাজ্জাদ হোসেন বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন। অসুস্থতার কারণে এখন তার শোচনীয় অবস্থা। তার দুরাবস্থায় ওয়ার্ডের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষদের এমন সহায়তা করে আসছে এই সংগঠনটি। বিএনপি সবসময় তার তৃণমূলের নেতাকর্মী ও দুস্থ মানুষের পাশে থাকে।

এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সহ-সভাপতি রকি, ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, ফাইন, নুরনবী, রঞ্জু, আতা, রানা, রবিন, সুমন, তছলিম, আব্দুল খালেক, ফুয়াদ, ইমন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর