সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ভুটানের প্রধানমন্ত্রীর ফুলের তোড়া খালেদা জিয়াকে দিলেন ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭২ সময় দেখুন
ভুটানের প্রধানমন্ত্রীর ফুলের তোড়া খালেদা জিয়াকে দিলেন ফখরুল


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার (২৩ নভেম্বর) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেরিং তোবগের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুলের কাছে খালেদা জিয়ার জন্য শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠান ভুটানের প্রধানমন্ত্রী। পরে ফুলের তোড়াটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে পৌঁছে দেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া দিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। দলের মহাসচিব ওই ফুলের তোড়া হাসপাতালে ভর্তি ম্যাডাম খালেদা জিয়াকে পৌঁছে দিয়েছেন।

এর আগে, বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন।

সৌজন্য বৈঠকে বিএনপি ও ভুটানের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর