বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাকিস্তানে আত্মঘাতি হামলায় নিহত ৪, টিটিপির দায় স্বীকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
পাকিস্তানে আত্মঘাতি হামলায় নিহত ৪, টিটিপির দায় স্বীকার


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্ত এলাকায় এক আত্মঘাতি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের প্রত্যেকে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদস্য। দ্য ডনের খবর।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বেলুচিস্তানের রাজধানী কুয়েটা শহরে এ ঘটনা ঘটে। উল্লেখ্য যে, বেলুচিস্তান প্রদেশে কয়েক দশক ধরে স্বাধীনতা আন্দোলন চলছে। ওই প্রদেশে প্রায়ই নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটে থাকে।

কুয়েটা জেলা পুলিশের পরিদর্শক আজহার আকরাম সিএনএন’কে জানান, এ ঘটনাটি একটি আত্মঘাতি হামলা। রোববার সকালে প্যারামিলিটারিদের ঘাঁটিতে এ হামলা হয়।

এদিকে তালেবানের পাকিস্তান শাখা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ ঘটনার দায় স্বীকার করে এক বিবৃতি দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনার জন্য টিটিপি’কে দায়ী করে নিন্দা জানিয়েছেন। টুইটারে এক বার্তায় ইমরান খান বলেন, কুয়েটার মাসতুং রোডস্থ এফসি চেকপোস্টে টিটিপির আত্মঘাতি হামলার নিন্দা জানাই। শহিদদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর