সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন জামায়াত আমির


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের মোটর সাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। কয়েকটি এলাকায় হাজারো মোটরসাইকেল শোভাযাত্রার সময় কয়েকটি দুর্ঘটনার পর দলের আমির এ নিষেধাজ্ঞা দিলেন।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর উত্তরের জামায়াত নেতা কামরুল হাসান সারাবাংলাকে এ তথ্য জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বরাত দিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালির কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের পেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সকল জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এদিকে গত বেশ কিছুদিন যাবত জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্তদের বিভিন্ন জেলায় শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছে। এমনকি ঢাকা শহরের বিভিন্ন আসনেও প্রায়ই মোটরসাইকেল শোভাযাত্রা, ঘোরার গাড়ি নিয়ে শোভাযাত্রা করতে দেখা গেছে। এতে রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়ে জনগণের চলাচলে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom