সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের ৩১ দফা দেশের সব শ্রেণীর মানুষের জন্য: দাউদার মাহমুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
তারেক রহমানের ৩১ দফা দেশের সব শ্রেণীর মানুষের জন্য: দাউদার মাহমুদ


নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের সকল শ্রেণীর মানুষের জন্য। সব মানুষের অধিকারের কথা ৩১ দফায় বলা হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান নারী অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মা-বোনদের অধিকারকে মূল্যায়ন করেছে। ৩১ দফা শুধু মুসলিমের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়। এটি বাংলাদেশের সব শ্রেণীর মানুষের জন্য।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম দুলালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর