সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন যুবদল নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১৭ সময় দেখুন
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন যুবদল নেতা


রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় তার বাবার নামাজে জানাজা পড়েছেন।

সোমবার (২৪শে নভেম্বর) বিকেলে তিনি নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ গ্রহন করেন তিনি। তাজুল ইসলাম সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার মোমিন পাটুয়ারীর ছেলে।

রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, মো. তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে থাকা অবস্থায় রোববার রাতে তার বাবার মৃত্যু হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে পুলিশের সতর্ক পাহারায় সোমবার বিকেলে তার বাবার জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর