সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

পাবনা-৪ আসন হাবিবের পরিবর্তে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দিতে মশাল মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন
পাবনা-৪ আসন হাবিবের পরিবর্তে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দিতে মশাল মিছিল


‎‎পাবনা: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেইসঙ্গে তারা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে দাবি জানিয়েছে।

‎সোমবার (২৪ নভেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মশাল মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ফজলুর রহমান, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের জয়ের জন্য হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য নেতা জাকারিয়া পিন্টুকে মনোনীত করার দাবি জানান তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর