সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রাজনীতিতে জড়িত কাউকে নির্বাচনি পর্যবেক্ষক করা যাবে না: সিইসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন
রাজনীতিতে জড়িত কাউকে নির্বাচনি পর্যবেক্ষক করা যাবে না: সিইসি


ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। তিনি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি এ বিষয়ে সতর্কতা ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালেও আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এই বক্তব্য রাখেন তিনি। এ সময় অন্যান্য চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম পর্বে ৪০টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একা এটা করতে পারবে না। আপনাদের চোখ দিয়েই আমরা নির্বাচনকে দেখতে চাই। আপনাদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার ওপরই অনেক কিছু নির্ভর করবে।’
‎
‎তিনি আরও জানান, ‘এবারের নির্বাচনে ২১ বছর বয়সী তরুণ-তরুণীরাও নির্বাচনি পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।’
‎
‎নতুনদের মধ্যে অনেকেই অভিজ্ঞ নয় তাই দ্রুত সংস্থাগুলোকে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ শুরু করার কথা জানান সিইসি ।
‎
‎নাসির উদ্দীন বলেন, ‘পর্যবেক্ষকদের মূল দায়িত্ব হবে মাঠ পর্যায়ে প্রকৃত বাস্তবতা তুলে ধরা। অনিয়ম শনাক্ত করলেও হস্তক্ষেপ না করে তা সঠিকভাবে রিপোর্ট করতে হবে।’
‎
‎প্রধান নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ‘আপনাদের লোকজন রাজনীতিতে জড়ালে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। কোনোভাবেই রাজনৈতিক সম্পৃক্ততা থাকা ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।’
‎
‎তিনি আরও বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আইন অনুযায়ী কাজ করছেন কি না, তা নজরে রাখতে হবে। গ্রাউন্ড রিপোর্টের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হতে পারে।
‎
সিইসি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, জাতিকে একটি ক্রেডিবল, সুন্দর ও ট্রান্সপারেন্ট নির্বাচন উপহার দেওয়া। এজন্য আপনার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর