বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার


গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা দেশটির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন। এর একদিন আগে দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন।

আল জাজিরা জানিয়েছে, এই কর্মকর্তারা নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ নামে পরিচয় দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, দেশের নির্বাচনপ্রক্রিয়া ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া সেনা কর্মকর্তারা দেশের সব স্থল, আকাশ ও জলসীমা বন্ধ ঘোষণা করেন এবং রাত্রিকালীন কারফিউ জারি করেন।

এই ঘোষণার আগে রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের দফতর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গোলাগুলির শব্দ শোনা যায়।

গত রোববার পশ্চিম আফ্রিকার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মুখোমুখি ছিলেন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস।

‘আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে’, ফরাসি গণমাধ্যম ফ্রান্স২৪-কে ফোনে বলেন এমবালো। তিনি জানান, এখন তিনি ‘সেনাবাহিনীর প্রধান দফতরে’ আছেন।

বুধবার প্রতিবেশী সেনেগাল থেকে আল-জাজিরার নিকোলাস হক জানান, প্রেসিডেন্ট এমবালোকে গ্রেফতার করা হয়েছে।

প্রধান বিরোধী দল পিএআইজিসির নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান হক। তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, সামরিক বাহিনী ইন্টারনেট বন্ধের চেষ্টা করছে। দেশে কারফিউ চলছে।’

হক জানান, সেনাবাহিনীর যে কর্মকর্তা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, সেই ডেনিস এন’কানহা প্রেসিডেন্ট গার্ডের প্রধান ছিলেন। যার দায়িত্ব ছিল প্রেসিডেন্টকে রক্ষা করা, তিনিই প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন।

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন

পর্তুগালের কাছ থেকে ১৯৭৪ সালে স্বাধীনতা লাভের পর গিনি-বিসাউয়ে একাধিকবার সামরিক অভ্যুত্থান ও অভ্যুত্থানচেষ্টা ঘটেছে।

এ সপ্তাহের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন নাগরিক সংগঠন ও পর্যবেক্ষকেরা। নিকোলাস হক বলেন, নির্বাচনে পিএআইজিসি দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ায় অনেকে এটিকে অন্যায্য বলে মনে করছেন।

নিকোলাস হক বলেন, ‘নির্বাচনে কে জিতবে, তা নিয়ে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে যাচ্ছিল। ঠিক তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে।’

এমবালো ও দিয়াস, দুজনই যথেষ্ট প্রমাণ ছাড়াই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন।

এএফপিকে এমবালোর প্রচার শিবিরের মুখপাত্র অস্কার বারবোসা বলেন, ‘দ্বিতীয় দফার প্রয়োজন নেই।’ তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ‘দ্বিতীয় মেয়াদ’ নিশ্চিত করেছেন।

দিয়াসও বিজয় দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘এ নির্বাচনে আমরা জিতেছি। প্রথম দফাতেই জিতেছি।’

২০১৯ সালের শেষ প্রেসিডেন্ট নির্বাচনেও দুজন প্রধান প্রার্থী নিজেদের বিজয়ী দাবি করেছিলেন। সে সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমবালো ও পেরেইরা এবং নির্বাচন-পরবর্তী সংকট চার মাস স্থায়ী হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর