শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুবি সাংবাদিক সমিতির সভাপতি আবু শামা, সম্পাদক মাছাবিহ্

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯২ সময় দেখুন
কুবি সাংবাদিক সমিতির সভাপতি আবু শামা, সম্পাদক মাছাবিহ্


কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ২ টায় শেষ হয়। পরে বিকেল ৪টায় প্রশাসনিক ভবনে সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, সহকারী নির্বাচন কমিশনার ড. মো. জনি আলম এবং সহকারী নির্বাচন কমিশনার মশিউর রহমান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে মোহাম্মদ রাজীব (সারাবাংলা.নেট) নির্বাচিত হয়েছেন। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর সালাম অর্ণব (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক পদে হেদায়েতুল ইসলাম নাবিদ (দ্য ডেইলি সান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ) এবং আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, কুবি সাংবাদিক সমিতির ৩০ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য (০২টি) পদে ৪ জন নির্বাচিত হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর