বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ সময় দেখুন
গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন


গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো প্রতিবেশি দেশ সেনেগালে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনেগালের একটি বিশেষ বিমানে করে তিনি দেশ ছাড়েন। বিষয়টি সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

গত বুধবার গিনি-বিসাউয়ে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটে। তার আগের সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এমবালো এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস—দুজনই নিজেদের জয়ী ঘোষণা করেন। এতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে। একই সময় প্রেসিডেন্ট, বিরোধী নেতা এবং কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

অভ্যুত্থানের পর আফ্রিকার আঞ্চলিক জোট ইকোয়াস এমবালেওকে মুক্ত করার চেষ্টা শুরু করে। তাদের প্রচেষ্টায় অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তারা তাঁকে সেনেগালে পাঠাতে রাজি হয়। পরে সেনেগাল সরকার তাঁর জন্য বিশেষ বিমান পাঠায় এবং তিনি দেশ ত্যাগ করেন।

নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পর সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল টেলিভিশনে এসে দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার ঘোষণা দেয়। তারা নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দিয়ে জানায়, দেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের দায়িত্ব এখন তাদের হাতে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচনি কার্যক্রম বাতিল, আকাশ-নৌ-স্থল সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

এদিকে জেনারেল হোরতা ইন্তা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর