বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা সভাপতি ডা. এস এম খালিদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াত সেক্রেটারি বলেন, ডাক্তারদের কাছ থেকে জানতে পারলাম বেগম খালেদা জিয়ার অবস্থা খুব একটা ভালো যে তা নয়। তার শারীরিক ফিটনেসটা ঠিক নেই। তার চিকিৎসার কোনো ধরনের ত্রুটি হচ্ছে না। ডাক্তাররা আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসার ব্যাপারে কাজ করছেন। তাকে বাহিরে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে, তবে শারীরিক সক্ষমতা সাপেক্ষে সেটা তারা করবেন। কিছুক্ষণ পরে একটা মেডিকেল বোর্ড বসবে। তারপর তারা ব্রিফ করে বিস্তারিত জানাবেন।

গোলাম পরওয়ার বলেন, জাতির কঠিন সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত দেশের জন্য প্রয়োজন। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন সেটা দেশের মানুষ স্মরণ করবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করি। তিনি যেন সুস্থ হয়ে-কর্মক্ষম হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে উনি উনার দীর্ঘ অবিজ্ঞতা দিয়ে যথেষ্ট অবদান এবং ভূমিকা রাখতে পারেন। আমরা তার জন্য এই দোয়া করেছি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টুসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দীর্ঘসময় ছিলেন বলে জানান জামায়াত সেক্রেটারি।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তার শরীরে, বিশেষ করে ফুসফুসে মাত্রাতিরিক্ত পানি জমে যায় এবং ভীষণ শ্বাসকষ্ট দেখা দেয়। এ পরিস্থিতিতে গত বুধবার থেকে তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। শরীরের পানি কমানো যাচ্ছিল না। একারণে শারীরিক অবস্থার অবনতি হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom