সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় স্বেচ্ছাসেবক নেতা দীলিপসহ গ্রেফতার ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ সময় দেখুন
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় স্বেচ্ছাসেবক নেতা দীলিপসহ গ্রেফতার ২


ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার এজহারনামীয় আসামি দেলোয়ার হোসেন দীলিপসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেলোয়ার হোসেন দীলিপ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (৩০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম। তবে তিনি জানান, দীলিপকে কোন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে তা তার জানা নেই।

এর আগে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় গুলি ছুঁড়ে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২)-কে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর