বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যানের দাবিতে ইসরায়েলে গণবিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ সময় দেখুন
নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যানের দাবিতে ইসরায়েলে গণবিক্ষোভ


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলায় পূর্ণাঙ্গ ক্ষমার আবেদনকে কেন্দ্র করে তেল আবিবে প্রেসিডেন্ট ইসহাক হার্জগের বাড়ির সামনে হাজারো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে প্রতিবাদকারীরা হার্জগকে আহ্বান জানান যাতে তিনি নেতানিয়াহুর ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করেন।

নেতানিয়াহু একইদিন তার দীর্ঘদিনের দুর্নীতির বিচার প্রক্রিয়া থেকে মুক্তির জন্য কোনো দোষ স্বীকার না করেই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। ‘পারডন=বানানা রিপাবলিক’ স্লোগানে অনুষ্ঠিত এ বিক্ষোভে বিরোধী দলের এমপি নাআমা লাজিমি ও বহু নাগরিক অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, ‘নেতানিয়াহু তার বিচার সম্পূর্ণ বাতিল করতে চান কোনো দায় স্বীকার ছাড়াই। তিনি এই দেশকে যেভাবে বিভক্ত করেছেন, তার দায় তাকে নিতেই হবে।’

ইসরায়েলের সর্বাধিককালীন দায়িত্ব পালনকারী এই প্রধানমন্ত্রী পাঁচ বছর ধরে তিনটি মামলায় বিচারাধীন। যার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের অভিযোগ রয়েছে। একটি মামলায় তিনি এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু ধনী ব্যবসায়ীদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলারের বিলাসপণ্য নেওয়ার অভিযোগে অভিযুক্ত।

তার বিরুদ্ধে দুটি সংবাদমাধ্যমকে রাজনৈতিক সুবিধা দিতে অনুকূল কভারেজের চেষ্টা চালানোর অভিযোগও রয়েছে। যদিও নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রেসিডেন্ট হার্জগের কার্যালয় নিশ্চিত করেছে যে তারা নেতানিয়াহুর আবেদন পেয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এটি একটি অসাধারণ অনুরোধ, যার ব্যাপক প্রভাব রয়েছে। সব মতামত পর্যালোচনা করার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেবেন।’

নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তেও অভিযুক্ত। গাজায় চলমান গণহত্যার দায়ে আইসিসি ২০২৪ সালে তার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ইসরায়েলের গাজা হামলায় এরই মধ্যে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর