সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : চরমোনাই পীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : চরমোনাই পীর


বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মহাসমাবেশে ইসলামপন্থী আট দলের নেতাকর্মীরা অংশ নেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘চাঁদাবাজদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনাদের ঠাঁই আর হচ্ছে না। জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন। জুলাই শহিদদের সঙ্গে বেঈমানি যারা করবে, বাংলাদেশে তাদের জায়গা নেই।’

চরমোনাই পীর বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেখে মানুষ পরিবর্তন চায়। তার দাবি, ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।

বক্তব্য শেষে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর