সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ’র নিরাপত্তা পাবেন না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ সময় দেখুন
খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ’র নিরাপত্তা পাবেন না


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর তার নিরাপত্তার দায়িত্ব পেয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তবে এই সুবিধা জিয়া পরিবারের অন্য কোনো সদস্য পাবেন না বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘গেজেট অনুযায়ী শুধুমাত্র খালেদা জিয়াই এসএসএফ সুবিধা পাবেন। জিয়া পরিবারের অন্য কোনো সদস্য এ সুবিধার আওতায় নেই।’

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত গেজেটে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা ও তার নিরাপত্তায় এসএসএফ নিয়োগের বিষয়টি স্পষ্ট করা হয়।

এরপর লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরলে তাকেও এসএসএফ সুবিধা দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। তবে উপদেষ্টা পরিষদের বক্তব্যে সেই জল্পনার অবসান হলো।

এদিকে ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যিনি বর্তমানে এসএসএফ’র নিরাপত্তায় আছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর