বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার


গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে শনিবার (৬ ডিসেম্বর) পানিতে ভেসে যাওয়া অভিবাসীদের বহনকারী একটি নৌযান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে আল জাজিরা রোববার (৭ ডিসেম্বর) এই খবর প্রকাশ করেছে।

কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘১৭ জনের মরদেহ পানিতে ভেসে ছিল। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এর ভেতরে পানি ঢুকেছিল।’

তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’

অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, একটি তুর্কি পণ্যবাহী জাহাজ নৌকাটি দেখতে পায় এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। গ্রিক কোস্টগার্ড ঘটনাস্থলে দুটি জাহাজ পাঠায়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি নৌকা, একটি বিমান এবং একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠিয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে যাওয়া দুই ব্যক্তি বলেছেন যে খারাপ আবহাওয়ার কারণে তাদের জাহাজটি বিপদের মুখে পড়েছিল। তাদের কাছে কোনো খাবার বা পানীয় ছিল না, এমনকি নিজেদের জীবন বাঁচানোর মতো কোনো উপায়ও ছিল না।

ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, ‘মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।’

গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।

ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা। নৌকাটি যখন আবিষ্কার করা হয়েছিল তখনও সেটা জলে ডুবে ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর