শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ৭ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ৭ অক্টোবর


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা আগামী ৭ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে ঘোষিত তারিখ হতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ খবর নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণকুমার গোস্বামী।

তিনি বলেন, আজকের সভায় ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো কারণে সশরীরে না নেওয়া যায় তবে অনলাইনে পরীক্ষা গ্রহণের অপশনও রাখা হয়েছে। শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়ার কথা বলা হয়েছিল, সেজন্যই চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যাতে স্বাস্থ্যবিধি মেইনন্টেইন নিশ্চিত করা যায় এবং তার প্রস্তুতি গ্রহণ করা যায়।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান এবং ইন্সটিটিউটের পরিচালকগণ তাদের নিজ নিজ অনুষদ পর্যায়ে মিটিং করে নিজেদের অনুষদে তারা সমন্বয় করবেন। তারা আলোচনা করবেন নিজেদের মধ্যে কিভাবে সুশৃঙ্খলভাবে পদক্ষেপগুলো নেওয়া যায় সে ব্যাপারে। এটা তারা অক্টোবরের ৭ তারিখের মধ্যেই করবেন। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়া হবে। তা সম্ভব না হলে অনলাইনে পরীক্ষা হবে।

এর আগে চলতি বছরের ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ১০ আগস্ট থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তার প্রেক্ষিতে ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে সেমিস্টারের সকল মিডটার্ম, এসাইনমেন্ট শেষ করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার প্রায় এক মাস পর ১২ জুলাই অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ডিনদের এক জরুরি সভায় করোনা পরিস্থিতির অবনতি বিবেচনায় ১০ আগস্ট অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য নীতিমালা তৈরি করতে গত ২৫ জুলাই একটি কমিটি করে দেওয়া হয়। কমিটির তৈরি নীতিমালা গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত করা হয় এবং তা গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় পাশ হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর