সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে: শামা ওবায়েদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন
নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে: শামা ওবায়েদ


ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে। দলমত নির্বিশেষে মা-বোনরা নিরাপত্তার সঙ্গে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারব। সালথায় একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন। যেটা আমি করব ইনশাল্লাহ।’

শামা ওবায়েদ আরো বলেন, ‘আমরা সকলে মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট-বড় নয় আমরা সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমাউন খান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর