বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ দিনব্যাপী বইমেলা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ দিনব্যাপী বইমেলা শুরু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে আট দিনব্যাপী ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা- ২০২৫’। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত চলবে এ মেলায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এই বইমেলার উদ্বোধন করেন।

বই মেলার স্টল থেকে নীরা ইসলাম বলেন, “আমাদের স্টলটিতে আমরা মূলত মামুন লাইব্রেরি থেকে এসেছি। এখানে সব ধরনের বই পাওয়া যায় নতুন পুরাতন এবং মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায়। গত বছর আমরা স্টল দিয়েছিলাম, বিক্রি ভালো দেখে এবারও আমরা স্টল দিয়েছি। আজকে বারোটার দিকে শুরু হলো, যেহেতু এখন শুরু হয়েছে তাই লোকজন এখনো পুরোপুরি আসা শুরু করেনি। আমাদের এখানে ইংরেজি, বাংলা ও উপন্যাসসহ নানান ধরনের ধরনের বই পাওয়া যায়।”

লেখক গোপাল রায় বলেন, “আমি আশা করি যারা সাহিত্য অনুরাগী আছেন তারা অবশ্যই আসবেন এবং বই পড়বেন। কারণ আমরা জানি আসলে সবকিছুর উর্ধ্বেই বই পড়া। শিক্ষার্থীরা আসবে বই কিনবে, বই পড়বে। আমার এখন পর্যন্ত ২ টি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি হলো ‘কার্বাইন কার্তুজ’ এবং ‘অপুস্প যতি চিহ্নের স্মৃতিকা’। এই দুটি বই-ই এখানে পাওয়া যাবে।”

মেলার উদ্ভোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “প্রতিবছর সারাদেশব্যাপী যে একুশে বইমেলা হয় এ বছর মাহে রমজান ও নির্বাচনের কারনে এগিয়ে নিয়ে আসতে হয়েছে। গত বছর প্রথমবারের মতো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বইমেলার আয়োজন করেছিলাম। এবার আমরা গতবারের চেয়ে আরও বৃহৎ পরিসরে বেশি জায়গা নিয়ে শুরু করছি। এবার শুরুতেই অনেকগুলো স্টল বসে গেছে। আমি আশা করছি এবার অত্যন্ত জমজমাট বইমেলা হবে।”

তিনি আরও বলেন, “বইমেলার উদ্দেশ্য আমরা সবাই জানি যে, বই কেনা ও বই পড়াকে উৎসাহিত করা। এছাড়াও দেশের বিভিন্ন প্রকাশনী, প্রতিষ্ঠিত লেখক, পুরাতন লেখক ও নবীন লেখকদেরকে একত্রে নিয়ে আসাও একটা বড় উদ্দেশ্য। আমি প্রত্যাশা রাখছি এই বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে এবং বছরের পর বছর এটা চলতে থাকবে।”

উল্লেখ্য, এবারের মেলায় ৬১টি স্টলে ৫০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর