বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তালেবান সরকারের প্রধান আখুন্দ, উপপ্রধান গনি বারদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
তালেবান সরকারের প্রধান আখুন্দ, উপপ্রধান গনি বারদার


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে নতুন সরকার গঠন করেছে তালেবান। উগ্রবাদী গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাসান আখুন্দকে সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছে শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে সম্প্রতি আলোচনায় আসা মোল্লা আব্দুল গনি বারদার এই সরকারে রয়েছেন উপপ্রধান হিসেবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে নতুন সরকারের ঘোষণা দেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তালেবান জানিয়েছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

তালেবান ক্ষমতা দখলের পর থেকেই মনে করা হচ্ছিল, শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারদার হবেন তালেবান সরকারের প্রধান। তবে তাকে উপপ্রধান রেখে সরকারপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে মোল্লা হাসান আখুন্দকে। প্রতিবেশী পাকিস্তানের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।

তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে সিরাজউদ্দিন হাক্কানিকে। এছাড়া মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তালেবান নেতা আমির খান মুত্তাকিকে করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী।

নতুন সরকার প্রধান মোল্লা হাসান আখুন্দ তালেবানদের ক্ষমতাধর নীতিনির্ধারনী গ্রুপ রেহবাড়ি শুরা বা নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে ২০ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তবে সাম্প্রতিক সময়ে তালেবানের লড়াইয়ে মোল্লা হাসান আখুন্দকে প্রকাশ্যে বা সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। ওই দিন তৎকালীন সরকারপ্রধান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তালেবানের সরকার গঠন নিয়ে নানা জল্পনা চলছিল। ইতিমধ্যে নীতিগত নানা সংস্কারের ইঙ্গিতও দিয়েছে তালেবান। নতুন সরকারের নীতিগত অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার কোনো ধারণা অবশ্য পাওয়া যায়নি।

তালেবানের সরকার গঠন প্রক্রিয়ায় চীন ও পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর