বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ সময় দেখুন
দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ


ইউরোপের দেশ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের অর্থনৈতিক নীতি ও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে কয়েক সপ্তাহের ধারাবাহিক বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কয়েক মিনিট আগে টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ঝেলিয়াজকভ পদত্যাগের ঘোষণাটি দেন।

ঝেলিয়াজকভ বলেন, ‘আমাদের জোট বৈঠক করেছে, আমরা বর্তমান পরিস্থিতি, যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি এবং যে সিদ্ধান্তগুলো আমাদের দায়িত্ব নিয়ে নিতে হবে তা নিয়ে আলোচনা করেছি। সমাজ আমাদের কাছ থেকে যা প্রত্যাশা করে, আমরা সেই উচ্চতায় থাকতে চাই।’

বুলগেরিয়ার সংবিধান অনুযায়ী, সংসদে এখন দলগুলোকে একটি নতুন সরকার গঠনের কথা বলবেন প্রেসিডেন্ট। তারা ব্যর্থ হলে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করবেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, বুলগেরিয়ায় গত সপ্তাহে সামাজিক সুরক্ষা খাতের অবদান ও লভ্যাংশের ওপর কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এরপর ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে ঝেলিয়াজকভ সরকার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর