সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হাদির ওপর হামলা, সুন্দরগঞ্জে একাধিক সংগঠনের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ সময় দেখুন
হাদির ওপর হামলা, সুন্দরগঞ্জে একাধিক সংগঠনের বিক্ষোভ


গাইবান্ধা: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একাধিক সংগঠন। বিক্ষোভকারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে মিছিল নিয়ে পৌরশহরের বাহিরগোলা মোড় থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর বাহিরগোলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে হাদিকে গুলি করার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এসময় বক্তব্য দেন-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নূর আলম নূর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম-সমন্বয়ক আজিজুর রহমান, ছাত্র শিবিরের সোহান ইসলাম, শাহীন মিয়া প্রমুখ।

এসময় বক্তারা ওসমান হাদির ওপর এ হামলাকে পূর্ব-পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করে বলেন, এর দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। সরকার এখনো ফ্যাসিবাদীদের কারো বিচার কার্যকর করনি।’ হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার ছাড়াও ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর