শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হাদির ওপর হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি ইবি বৈবিছাআ’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ সময় দেখুন
হাদির ওপর হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি ইবি বৈবিছাআ’র


ইবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির শাখা আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের একজন সম্মুখসারির যোদ্ধা ও জুলাইয়ের চেতনা ধারণকারী অন্যতম প্রধান কণ্ঠস্বর। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা ওসমান হাদিকে ইতোপূর্বেও হত্যার হুমকি দিয়েছিলো। এই ধারাবাহিকতায় আজকে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নেওয়া হয়েছে। সরকারের উচিত ছিলো জুলাইয়ের সকল বিপ্লবী যোদ্ধার জন্য সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করা। সরকার ও প্রশাসন এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী বারো ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর একজন প্রার্থীর উপর হামলা ও গুলি করার ঘটনা প্রমাণ করে পতিত ফ্যাসিস্টরা বসে নেই। তারা গুপ্ত হামলা করে জুলাইয়ের পক্ষের শক্তিদের হত্যা ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এই প্রেক্ষিতে সরকারকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অন্যথায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।

এছাড়া ওসমান হাদিকে সরকারি খরচে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর