শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইবি’র পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ সময় দেখুন
ইবি’র পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগসহ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ৩৯টি গ্রুপ অংশগ্রহণ করে। এতে সেরা ১০ জনকে পুরস্কৃত হয়।

শিক্ষার্থীরা বলেন, ফোর্থ ইয়ারে উঠে আমাদের অনেক প্রজেক্টের কাজ করতে হয়। তাছাড়া বিভিন্ন ভার্সিটির সাথে গিয়েও আমাদেরকে ওরাল প্রেজেন্টেশন দিতে হয়। কিন্তু আমরা এই জিনিসগুলোতে অভ্যস্ত না। এজন্য আজকের এই উদ্যোগ আমাদেরকে নিজের সাহসিকতাটা বজায় রেখে সবার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে কথা বলা শিখিয়েছে। ভার্সিটি বা অন্য জায়গায় গিয়ে আমরা রিসার্চ পেপার বা রিসার্চের থিম নিয়ে যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, সেটা শিখিয়েছে। সেজন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনটির সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা গবেষক, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রের পেশাজীবীদের একই মঞ্চে একত্রিত করে যে আন্তর্জাতিকমানের আয়োজন করেছে, তা উচ্চশিক্ষার মূল চেতনা-জ্ঞান ভাগাভাগি ও বুদ্ধি বিনিময়ের অনন্য প্রতিফলন। এ ধরনের আয়োজন তরুণ গবেষকদের দূরদৃষ্টি, নিষ্ঠা এবং নেতৃত্বগুণের পরিচায়ক। পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক বৈজ্ঞানিক অগ্রগতিতে অর্থবহ অবদান রাখার প্রতি তাদের প্রতিশ্রুতিও তুলে ধরে। এটি শিক্ষার্থীদের চিন্তাশীল অনুসন্ধান, সমালোচনামূলক বিশ্লেষণ এবং সৃজনশীল অন্বেষণে অনুপ্রাণিত করবে বলে আশা করছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর