শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টে ৫টির বেশি পাসপোর্ট নেবে না মিশর দূতাবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন
ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টে ৫টির বেশি পাসপোর্ট নেবে না মিশর দূতাবাস


ঢাকা: বাংলাদেশের মিশর দূতাবাস ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। নতুন নিয়মে প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ ৫টি পাসপোর্ট জমা দেওয়া যাবে।

রোববার (১৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে মিশর দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাভেল এজেন্সিকে তাদের এজেন্সির নাম, আবেদনের সংখ্যা ও পছন্দের দিন (রোববার, মঙ্গলবার বা বৃহস্পতিবার) উল্লেখ করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।

প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়া যাবে এবং শুধুমাত্র নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট থাকা এজেন্সিগুলোই দূতাবাসে প্রবেশ করতে পারবে। এজন্য প্রতিনিধিকে অবশ্যই অফিসিয়াল আইডি সঙ্গে আনতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom