বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৪১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৪১


আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ জন বন্দি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশটির রাজধানী জাকার্তার উপকণ্ঠে অবস্থিত কারাগারটিতে আগুন লাগে। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

বিবিসির খবরে বলা হয়, গভীর রাতে টাঙ্গেরাং নামক ওই কারাগারে আগুনের সূত্রপাত হয়। তখন অধিকাংশ বন্দি ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ব্লক সি-তে আগুনের সূত্রপাত হয়। ৪০ বন্দি ধারণ ক্ষমতার ওই ব্লকে ছিলেন ১২২ জন। সেখানে পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার কয়েদিসহ কিছু বিদেশি ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৬০০ ধারণক্ষমতার ওই কারাগারে ২০০০ কয়েদি ছিলেন। রাতে কারারক্ষী ছিলেন মাত্র ১৫ জন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর