সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

লন্ডনের পথে জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ সময় দেখুন
লন্ডনের পথে জামায়াত আমির


ঢাকা: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডনযাত্রা।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন দলের আমির। সেখানে আরও কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামায়াত আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’

এর আগে গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে যুক্তরাজ্য যান। সেখান থেকে গত ৪ নভেম্বর দেশে ফিরে আসেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর