সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ সময় দেখুন
মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ


ময়মনসিংহ: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর আগে ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লাখেরও বেশি ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এর আগে প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনি আচরনবিধির নানা বিষয়াদি তুলে ধরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিম বলেন, এবারের নির্বাচনের আচরনবিধিতে পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্টদের আচরনবিধি সর্ম্পকে জানতে এবং মানতে হবে। অন্যথায় যেকোনো সময় আচরবিধি লঙ্গনের ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এসময় সদর আসনের জনগণের কাছে দোয়া এবং ভোট প্রার্থণা করে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘সদর আসনের জনগণ আমার আস্থা এবং বিশ্বাসের স্থান। বিগত ১৮ সালের নির্বাচনেও তারা আমার পাশে ছিল, আশা করছি এবারও এই আসনের জনগণ তাদের রায় ধানের র্শীষের পক্ষে দেবে।’

এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: হোসনে আরা, প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, জগলুল হায়দার, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর