শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাকৃবির চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন
বাকৃবির চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র


বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নবগঠিত কমিটির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নবগঠিত কমিটির সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী অমৃতা মন্ডলে এবং সাধারণ সম্পাদক পদে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সৌমিত্র পাল নির্বাচিত হয়েছেন।

১৯ সদস্যবিশিষ্ট ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি অন্তর ঢালী (পশুপালন অনুষদ), দফতর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ (কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ),অর্থ সম্পাদক অনিন্দিতা রায় (পশুপালন অনুষদ), প্রচার সম্পাদক মারুফ ইসলাম সোহান (ভেটেরিনারি অনুষদ),কর্মশালা সম্পাদক শুভ চাকমা (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), পাঠচক্র সম্পাদক অনিন্দ্য সরকার (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), সাহিত্য ও চলচ্চিত্র সম্পাদক পীযুষ রায় (কৃষি অনুষদ), নাট্য সম্পাদক জেমিমা রশিদ ইশা (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন – ভূমিকা প্রামাণিক (কৃষি অনুষদ), অপ্সরা রেমা (পশুপালন অনুষদ), অনুপম চন্দ্র বর্মন (ভেটেরিনারি অনুষদ), সজীব সরকার (ভেটেরিনারি অনুষদ), সায়ন্তী দত্ত (কৃষি অনুষদ), স্নিগ্ধা গোপ (ভেটেরিনারি অনুষদ), উপমা চাকমা (পশুপালন অনুষদ), জ্যোতি বর্মন (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), সিথী ঘোষ (ভেটেরিনারি অনুষদ)।

সভাপতি অমৃতা মন্ডল বলেন, ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাকৃবি শাখা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। উন্নত জীবনবোধ ও মূল্যবোধের সঠিক দিশা পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।’

প্রসঙ্গত, ‘গান, নাটক, সিনেমা, সাহিত্যপাঠ, আবৃত্তি ও চিন্তাশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র কাজ করে যাচ্ছে।‎





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর