সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

যারা আগুন দিচ্ছে, তারা পরিকল্পিত ষড়যন্ত্রকারী: আসিফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ সময় দেখুন
যারা আগুন দিচ্ছে, তারা পরিকল্পিত ষড়যন্ত্রকারী: আসিফ


ঢাকা: ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খবরের পর যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়, এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, হাদি ভাই আমাদের গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন, সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়।

তিনি বলেন, যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়। এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী। হাদি ভাইয়ের লড়াইকে বিতর্কিত করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। হাদির জন্য বিভাজন নয় ঐক্য চাই।

এদিন, রাত সাড়ে ৯টার পর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে হাদির মারা যাওয়ার খবর জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। আর আজ তিনি মারা গেলেন। তবে এই ঘটনায় প্রধান আসামি ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর