সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মধ্যরাতে ‘বঙ্গবন্ধু’ হলের নাম পরিবর্তন করে ‘হাদি’র নামে নামকরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ সময় দেখুন
মধ্যরাতে ‘বঙ্গবন্ধু’ হলের নাম পরিবর্তন করে ‘হাদি’র নামে নামকরণ


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহিদ ওসমান হাদি হল নামকরণের দাবি জানিয়েছেন হল সংসদের নেতারা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তারা হল গেইটে ‘শহিদ ওসমান হাদি হল’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

এ সময় হল সংসদের ভিপি (সহ-সভাপতি) মো. মুসলিমুর রহমান বলেন, ‘আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরোদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন।’

তিনি বলেন, ‘যেসব ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাদের নাম বাদ দিয়ে শহিদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।’

হল সংসদের জিএস (সাধারণ সম্পাদক) বলেন, ‘আমরা হলের শিক্ষার্থীদের নিয়ে গণস্বাক্ষর গ্রহণ করেছি। সেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী এই দাবির পক্ষে ভোট দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা দুইবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।’

আল সাবাহ বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দাবি জানাব, যেন আগামী সিন্ডিকেট সভায় এই বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে আমাদের হাদি ভাইয়ের নামে করা হয়।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর