সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হাদির স্বপ্ন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই এগিয়ে নেওয়ার প্রত্যয় যুবশক্তির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
হাদির স্বপ্ন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই এগিয়ে নেওয়ার প্রত্যয় যুবশক্তির


ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দেখে যাওয়া নতুন বাংলাদেশের স্বপ্ন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় যুবশক্তি।

হাদির মৃত্যুতে শোক জানিয়ে সংগঠনটি বলছে, আমাদের এই সহযোদ্ধার অকাল প্রয়াণে জাতীয় যুবশক্তির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহর পাঠানো এক বার্তায় এসব কথা বলা হয়।

বার্তায় বলা হয়, আমরা জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ জাতীয় যুবশক্তির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এর আগে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে খবর আসে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর