রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার

টাওয়ার কর্মীদের সুরক্ষায় সচেতনতামূলক উদ্যোগ হুয়াওয়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
টাওয়ার কর্মীদের সুরক্ষায় সচেতনতামূলক উদ্যোগ হুয়াওয়ের


‎ঢাকা: ‎টেলিযোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণের ফলে আজ বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা হয়েছে সহজ ও সংযুক্ত। দেশের বিভিন্ন প্রান্তে যেসব রিগার (মোবাইল টাওয়ারে ওঠার কাজে নিয়োজিত) এই নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন তাদের প্রতি সম্মান জানাতে ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে হুয়াওয়ে সম্প্রতি আয়োজন করে ‘রিগার ইএইচএস ফ্যামিলি ডে ২০২৫’।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থিত হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দফতরে এই অনুষ্ঠানে রিগার ও তাদের পরিবারের সদস্য ছাড়াও মোবাইল অবকাঠামো নির্মাণে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেনারেল ম্যানেজারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

‎হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- হুয়াওয়ের সাউথ এশিয়া ডেলিভারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর চেন হেংঝো। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন হুয়াওয়ের এফএসসি (ফিল্ডওয়ার্ক সার্ভিস সেন্টার) ম্যানেজার মো. লুৎফর রহমান সজিব এবং ইএইচএস ম্যানেজার পারভেজ ইসলাম।

‎কর্মক্ষেত্রে মোবাইল টাওয়ার কর্মীদের ইএইচএস (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি) নীতিমালা অনুসরণ করে নিরাপত্তা বিধি মেনে চলতে তারা সকলকে সচেতন করেন। রিগারদের নিরাপত্তার ব্যাপারে আগ্রহী করতে তাদের পরিবারের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আলোচকরা। পাশাপাশি তাদের প্রতি যত্ন ও মানসিক সহায়তার গুরুত্বও তুলে ধরা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচীর আয়োজন করা হয়।

‎চেন হেংঝো বলেন, ‘আমরা রিগারদেরকে শুধু সহযোগী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে দেখি না, বরং হুয়াওয়ে পরিবারের অংশ হিসেবে দেখি। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা তাদের পরিবারকে আনন্দঘন মুহূর্ত উপহার দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘‎এই অনুষ্ঠানে নিরাপত্তা সচেতনতা ও পরিবারের মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও দায়বদ্ধতার সংস্কৃতিকে তুলে ধরে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom