বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত।

তালেবানের অধীনে আফগান নারীদের অধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
তালেবানের অধীনে আফগান নারীদের অধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: জাতিসংঘ তালেবানের অধীনে নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ তালেবান ইতোমধ্যে নারীদের অধিকার বিষয়ক তাদের অঙ্গীকার নিয়ে অবহেলা শুরু করেছে।

আফগানিস্তানে নারী বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি এলিসন দেভিদিয়ান বুধবার বলেছেন, তালেবান নারী অধিকার নিয়ে বারবার একই বিবৃতি দিচ্ছে। তারা বলছে, ইসলামের আলোকে তারা নারীদের সম্মান জানাবে। কিন্তু প্রতিদিনই আমরা নারী অধিকার নিয়ে উল্টো খবর পাচ্ছি।

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে এক ভিডিও কনফারেন্সে এলিসন আরো বলেন, উদাহরণ হিসেবে বলা যায় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি কিছু প্রদেশে নারীদের কাজে যাওয়াও বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে তালেবান মঙ্গলবার যে সরকারের ঘোষণা দিয়েছে সেখানে কোন নারীকে রাখা হয়নি।

এ প্রেক্ষিতে এলিসন বলেন, তাদের এ সরকারের ঘোষণায় তারা যে সত্যিকার অর্থে ব্যাপক ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ তা দেখানোর গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেছে।

উল্লেখ্য, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তাদের শাসনামলে নারী অধিকারে কঠোর বিধি নিষেধ আরোপ করে।
বর্তমানে অধিকাংশ নারী ও নারী অধিকারকর্মী তালেবানের পূর্বনীতি বাস্তবায়নেরই আশংকা করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom