বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সীমান্ত সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
সীমান্ত সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া


দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা স্বাক্ষর করার পরই ২৭ ডিসেম্বর ২০২৫ স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির আওতায় সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে। পাশাপাশি বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর সব ধরনের হামলা বন্ধ করা হবে।

চলতি মাসে সীমান্ত সংঘর্ষে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ।

প্রাচীন কয়েকটি মন্দিরকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে এই সংঘর্ষ চলছিল। আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিন দিনের আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়াও দুই দেশকে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর