বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারের খবর ভিত্তিহীন— পশ্চিমবঙ্গ পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ সময় দেখুন
হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারের খবর ভিত্তিহীন— পশ্চিমবঙ্গ পুলিশ


ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যদের হাতে হাদি হত্যায় জড়িত পাঁচ বাংলাদেশি নাগরিকের গ্রেফতারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর ছড়ায়, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখকে সহায়তা করার অভিযোগে রোববার (২৮ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যানুসারে, মো. মাসুদুর রহমান বিপ্লব (আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী), তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী (সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা), রাকিবুল ইসলাম (মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা), রুবেল (ছাত্রলীগ নেতা) এবং ফিলিপস (বর্ডার এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত)- এই পাঁচ বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে এসটিএফ।

বিষয়টি সামনে আসার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে- এমন কিছু খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। এই গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর