শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জকসু নির্বাচন স্থগিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
জকসু নির্বাচন স্থগিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ স্থগিতে ভিসি ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা ভিসি ভবন অবরুদ্ধ করেন।

এ সময় তারা- ‘হটকারি ডিসিশন’; ‘মানি না মানব না, প্রশাসনের গদিতে আগুন জ্বালাও একসাথে’; ‘জকসু, জকসু, জকসু’; ‘দালালি না জকসু’; ‘জকসু জকসু’; ‘জকসু আমার অধিকার’, ‘রুখে দেওয়ার সার্ধ কার’ স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি ও শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুর দিনটি জকসুর মাধ্যমে উপহার দেওয়া যেতো। গণতান্ত্রিক চর্চার এইদিনের নির্বাচন জাতি আজীবন মনে রাখতো। শোকের অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যায় না। আজকেই জকসু দিতে হবে।’

ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, ‘প্রশাসন আজ নির্বাচন না দিলে তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। একটি নির্বাচনের জন্য শিক্ষার্থীরা বছরের পর বছর অপেক্ষা করেছে। ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শেষ মুহূর্তে এভাবে নির্বাচন স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষার্থীদের অধিকার হরণের শামিল।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর