সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার দর্শন আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে: জয়শঙ্কর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন
খালেদা জিয়ার দর্শন আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে: জয়শঙ্কর


ঢাকা: ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব‌লে‌ছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে ফেসবু‌কে এক পো‌স্টে এ কথা ব‌লেন জয়শঙ্কর।

জয়শঙ্কর ফেসবু‌কে লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি।

ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী আরও লি‌খে‌ছেন, আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

খা‌লেদা জিয়া‌কে শেষ শ্রদ্ধা জানা‌তে ক‌য়েক ঘণ্টার সং‌ক্ষিপ্ত সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন জয়শঙ্কর। তি‌নি বিকা‌লে ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী, যি‌নি ঢাকায় এলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর