বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৭৪ সময় দেখুন
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান


ঢাকা: ২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর জাপানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলের কাছে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

সমুদ্র উপকূলে উৎপত্তিস্থল হলেও ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর। একই সঙ্গে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

গত নভেম্বর-ডিসেম্বর সময়ে এটি নিয়ে জাপানে মোট চারটি ভূমিকম্প সংঘটিত হলো। এর আগে ৩০ নভেম্বর পরপর দুটি ভূমিকম্প হয়—যার মাত্রা ছিল ৫ দশমিক ৬ ও ৪ দশমিক ৮। ওই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশুর তোকারা দ্বীপপুঞ্জ এলাকায়।

এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ৩০ জন আহত হন। সে সময় জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘প্যাসিফিক বেসিনের আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার)-এর ওপর অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প ঘটে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।

উল্লেখ্য, জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ২০১১ সালের ১১ মার্চ। ৯ মাত্রার ওই ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান প্রায় ২০ হাজার মানুষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর