মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গুগল ম্যাপসে দ্রুততম রুট পাওয়ার সহজ ট্রিকস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার এইচপিভি প্রতিরোধ ও জরায়ুমুখ ক্যানসার নির্মূলে আইপিভিএস চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা Germany vs Paraguay FIFA World Cup match result: Paraguay reach Round of 16 after Germany’s first-ever World Cup shootout defeat | Football News শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট When Bhagyaraj’s India Changed: How His Hindi Films Reflected A New Era | Tamil Cinema News এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন আইনি জটিলতা এড়াতে বিদেশে গিয়ে বছরে ১৫০০ কিডনি প্রতিস্থাপন

লতিফুর রহমানের বক্তব্য তার ব্যক্তিগত: জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ সময় দেখুন
লতিফুর রহমানের বক্তব্য তার ব্যক্তিগত: জামায়াত


ঢাকা: আওয়ামী লীগকে উদ্ধৃত করে অধ্যাপক লতিফুর রহমান যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামী একমত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকাররি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে সাবেক এমপি (চাঁপাইনবাবগঞ্জ-৩) অধ্যাপক লতিফুর রহমান যে বক্তব্য রেখেছেন, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রদান করেছেন- তা তার ব্যক্তিগত মতামত। তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত নয় এবং এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গিও নয়। সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত: লতিফুর রহমান ঘোষণা দেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায়দায়িত্ব নেবেন। গত মঙ্গলবার(৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যেকোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশা আল্লাহ।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom