শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

নির্ধারিত সময়ে সম্পূরক বৃত্তি না দিলে প্রশাসনের পদত্যাগ দাবি জবি ছাত্রশক্তির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ সময় দেখুন
নির্ধারিত সময়ে সম্পূরক বৃত্তি না দিলে প্রশাসনের পদত্যাগ দাবি জবি ছাত্রশক্তির


জবি: নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়া না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।

রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ।

তিনি বলেন, ‘সরকার সম্পূরক বৃত্তি দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। প্রশাসন দাবি করলেও বাস্তবে এখনো সম্পূরক বৃত্তির অর্থ ছাড় হয়নি। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তি দিতে ব্যর্থ হলে বর্তমান প্রশাসনের পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।’

ফয়সাল মুরাদ আরও বলেন, ‘প্রয়োজনে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে যেখানে বৃত্তি আটকে আছে, সেখানে গিয়েই শিক্ষার্থীদের অধিকার আদায় করা হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ‘আবাসন সংকট ও জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন দুটিই শিক্ষার্থীদের প্রয়োজন। তবে সম্পূরক বৃত্তি হাজারো দরিদ্র শিক্ষার্থীর জন্য বেশি জরুরি। ৩ হাজার টাকার এই সহায়তা অনেক শিক্ষার্থীর মাসিক ব্যয়ের বড় অংশ জোগায়। তাই দ্রুত বৃত্তির ব্যবস্থা করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom