বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শি-বাইডেনের ৯০ মিনিটের ফোনালাপ, সংঘাত এড়িয়ে চলার প্রত্যয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
শি-বাইডেনের ৯০ মিনিটের ফোনালাপ, সংঘাত এড়িয়ে চলার প্রত্যয়


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় ৯০ মিনিট ফোনে আলোচনা করেছেন। এ সময় দুই নেতা আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত এড়িয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, দুই নেতা একটি বিস্তৃত ও কৌশলগত আলোচনা করেছেন। এসময় তারা নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ নিয়ে কথা বলেন। তাদের ভিন্নতা ও একমতের জায়গাগুলোও আলোচনায় উঠে আসে। শি ও বাইডেনের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক, জলবায়ু ও করোনাভাইরাস ইস্যু।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দুই নেতার কথোপকথনটি ছিল অকপট এবং বিস্তারিত। এসময় প্রেসিডেন্ট শি জিনপিং বাইডেনকে জানান, চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছে।

চীনের গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপে উভয়পক্ষ ঘন ঘন পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে শি-বাইডেন ফোনালাপ অনুষ্ঠিত হয়। তবে সে সময় জলবায়ু, মানবাধিকার ও করোনাভাইরাসের উৎপত্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে দুই পরাশক্তির সম্পর্কে বিশেষ অগ্রগতি হয়নি।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ গোটা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী আগ্রহের উপর জোর দেন। এসময় দুই নেতা শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে একমত হন এবং প্রতিযোগিতা যেন দ্বন্দ্বে রূপ না নেয় সে ব্যাপারে দুই দেশের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর