শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা


ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজারে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তেজতুরী বাজার এলাকায় বসুন্ধরা সিটির পেছনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মুছাব্বিরকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল।

এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বিআরবি হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হবে।’

এ ঘটনার পর সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom