বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের সম্মতি ট্রাম্পের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ সময় দেখুন
ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের সম্মতি ট্রাম্পের


রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল পাস হলে ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে এই বিলের কারণে, যেসব দেশ জেনেশুনে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনবে, মার্কিন প্রেসিডেন্ট তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন।

বিলটি সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে তৈরি করেছেন।

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় (রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির) ‘রাশিয়া স্যাংশন বিল’-এ (রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা) সম্মতি দিয়েছেন। ’

তিনি আরও জানান, তিনি হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। সেই সময় ট্রাম্প বিলটির প্রতি তার সমর্থন জানান।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে সাক্ষাৎকার দেওয়ার সময়ও বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাহাম এক বিবৃতিতে বিলটি সম্পর্কে বলেন, ‘আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। আমি মনে করি, এখনই বিলটি পাস হওয়ার উপযুক্ত সময়। কারণ যখন ইউক্রেন শান্তি চুক্তির দিকে এগিয়ে যেতে চাচ্ছে, তখন পুতিন কেবল নিরপরাধদের হত্যা করে যাচ্ছেন। তাই পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়েই আনা হয়েছে।’

এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রফতানি করা কিছু পণ্যে ভারত ৫০ শতাংশ শুল্ক দিচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন এই বিল পাস হলে এই শুল্কের পরিমাণ আকাশচুম্বী হতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর